সিলেটে ট্রেনের ধা ক্কা য় বিয়ের গাড়ি ধানখেতে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সিলেটে ট্রেনের ধা ক্কা য় বিয়ের গাড়ি ধানখেতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০৫:৩৬:৩২ পূর্বাহ্ন

সিলেটে ট্রেনের ধা ক্কা য় বিয়ের গাড়ি ধানখেতে

ছবি : সংগৃহীত


সিলেটের ফেঞ্চুগঞ্জে রেলক্রসিং পার হওয়ার সময় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি বিয়ের প্রাইভেটকার ধানখেতে পড়ে গেছে। এ ঘটনায় গাড়ির চালক আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-ঢাকা রেলপথের ফেঞ্চুগঞ্জের শাহ মালুম (র.) মাজারের পাশে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত চালকের নাম মো. হোসেন আহমদ (৩৮)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ গ্রামের আওলাদ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে বিয়ের প্রাইভেটকারটি রেলক্রসিংয়ের ওপর উঠে বন্ধ হয়ে যায়। ঠিক ওই সময়ে দ্রুত গতির পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে প্রাইভেটকারটি ধানখেতে গিয়ে পড়ে। এতে চালক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী