ওসমানীনগরে ইনডোর স্পোর্টস সেন্টার উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

ওসমানীনগরে ইনডোর স্পোর্টস সেন্টার উদ্বোধন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০৭:৪৮:১৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে ইনডোর স্পোর্টস সেন্টার উদ্বোধন

ছবি: নিজস্ব


ওসমানীনগরে বিশাল পরিসরে একটি ইনডোর স্পোর্টস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারস্থ গ্রামতলা রোডে দোয়া ও শিরনী বিতরণের মধ্য দিয়ে গোয়ালাবাজার ইনডোর স্পোর্টস সেন্টার নামের দুই মাঠ বিশিষ্ট এ খেলার মাঠ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, আশা রাখি যুব সমাজের অবক্ষয় রোধে সুন্দর একটি সমাজ গঠনে এই খেলার মাঠটি অনন্য ভূমিকা পালন করবে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই এলাকার অধিকাংশ মাঠ পানির নিচে থাকে। এসময় পেশাদার খেলোয়াররা তাদের নিয়মিত খেলা চালিয়ে যেতে পারবে। এছাড়া এলাকার ক্রিড়ামোদীরা সারা বছর খেলতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, সৈয়দ কওছর আহমদ, আতাউর রহমান মানিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ইউপি সদস্য) শাহিন মিয়া, সমাজসেবক হাজী মিয়াফর আলী, নুরুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক শামসুল হক, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুল হক কামালী, সেলিম খান, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মজিদ, ইনডোর পরিচালক তাজ উদ্দিন, আব্দুল মতিন, আনোয়ার হোসেন আনা, জাহির আলী, টিটু চৌধুরী। ইউপি সদস্য দেলোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, সমাজসেবক আতাউর রহমান, খালিস মিয়া প্রমুখ।

নুনু ফুটবল একাডেমীর পরিচালক আলী আমজদ নুনু বলেন, এই ইনডোর মাঠের সুযোগ সুবিধা ভালো এবং সিলেটের মধ্যে এতো বড় মাঠ কোথায় দেখিনি।

গোয়ালাবাজার ইনডোর স্পোর্টস সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন আনা বলেন, খেলোয়ারদের জন্য সকল সুযোগ সুবিধা রেখে এই ইনডোরটি মাঠটি স্থাপন করা হয়েছে। আশা করি এই ইনডোরটি ক্রিড়াপ্রেমীদের মনের খোরাক মিটাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী