ছবি: নিজস্ব
সিলেট তামাবিল মহাসড়কে হরিপুর উমনপুর নামক স্হানে জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা হরিপুর উমনপুরে এই ঘটনা ঘটে।
নিহত মহিলার নাম জুমারা বেগম। তিনি কানাইঘাট উপজেলার বরবন এলাকার দুলাল আহমেদের স্ত্রী।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭ ঘটিকার সময় জাফলংগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- ব-১৪-২০৯৯) এর সাথে সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশা ( সিলেট-থ-১২-৮৮৭৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় আহতদের স্হানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুমারা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ সময় দূর্ঘটনায় নিহত মহিলার পুত্র মেহেরাব সহ সিএনজি চালক নুরুল ইসলাম আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক হাঁইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তিনি আরো জানান, পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে ঘাতক বাসটিকে রেকার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বর্তমান মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




