ছবি : সংগৃহীত
বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সহ সভাপতি সুফিয়ান আহমদ পান্নাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৯টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ খাদিমনগরস্থ জাকারিয়া সিটি (এক্সলসিয়ল) থেকে পান্নাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের বিষয়টি দৈনিক জৈন্তাবার্তাকে শাহপরান থানার কন্ট্রলরোম থেকে নিশ্চিত করা হয়েছে। সুফিয়ান আহমদ পান্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোতোয়ালি মডেল থানায় ৬০ নং মামলার ২৩ নং আসামী।
জৈন্তাবার্তা / রহমান




