ছাতকে রেলওয়ে কর্মকর্তা আব্দুল নুর: অ নি য় ম-দুর্নী*তির বরপুত্র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ছাতকে রেলওয়ে কর্মকর্তা আব্দুল নুর: অ নি য় ম-দুর্নী*তির বরপুত্র

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ১২:৪৭:৩৫ অপরাহ্ন

ছাতকে রেলওয়ে কর্মকর্তা আব্দুল নুর: অ নি য় ম-দুর্নী*তির বরপুত্র

ছবি : সংগৃহীত


আব্দুল নুর, সুনামগঞ্জের ছাতক রেলওয়ের উপসহকারী প্রকৌশলী। তিনি রেলওয়ে শ্রমীকলীগ সিলেট শাখার প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নাতিন জামাই পরিচয়ে ছাতক-ভোলাগঞ্জ রেলওয়ের সম্পদ লুটপাটের মূলহোতা আব্দুল নুর। ইতোমধ্যে রেলওয়ের সম্পদ লুটপাটের ঘটনায় তাকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দিয়েছে কর্তৃপক্ষ। 

অনিয়ম দুর্নীতির অভিযোগে একাধিক বার আব্দুল নুর বদলী হলেও সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ডিও লেটার দিয়ে লবিং-তদবির করে ফিরে আসেন ছাতকে। শ্রমীকলীগ নেতা ও এমপির আত্মীয় হওয়ায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেনি রেল কর্তৃপক্ষ। শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণী পাস হলেও খালাসী থেকে পদোন্নতি পেয়ে উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা হয়েছেন। আছেন বিআর, সিএসপি, ভোলাগঞ্জের গুরুত্বপূর্ণ দায়িত্বে। ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনের নামে করেছেন কয়েক কোটি টাকার বাড়ি-গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রেলওয়ের কর্মকর্তা ও তার ভগ্নিপতি, আরএনবি সদস্য, বিজিবি ও পুলিশের যোগসাজসে ভোলাগঞ্জ বাংকার এলাকায় কয়েকশত কোটি টাকার মেশিনারিজ মালামাল, পাথর লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে। 

গত ৩ জানুয়ারি রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ কর্মকর্তারা ছাতকে ¯িøপার প্লান পরিদর্শনে এলে স্থানীয় সাংবাদিকরা এসব লুটপাটের ঘটনায় মামলা না করার কারণ জানতে চান। তবে মহাপরিচালক এর কোনও সদুত্তর দেননি। পরবর্তীতে গত ৮ জানুয়ারি মহাপরিচালক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আব্দুল নুর ও প্রধান সহকারী সুরঞ্জন পুরকায়স্থকে ছাতক থেকে দ্রæত বদলীসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য এডিজিআইকে নির্দেশ দেন। কিন্তু বদলী নির্দেশের একমাস অতিবাহিত হওয়ার পরও বদলী না হওয়ায় সর্বমহলে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠেছে। 

জানা যায়, আব্দুল নুর ৫ম শ্রেণী পাশ করে ১৯৮৬ সালে ইলেকট্রিক খালাসী হিসাবে ছাতক রেলওয়েতে যোগ দেন। ১৯৯৩ সালের পর একাধিক পদোন্নতির পেয়েছেন। তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, রেলওয়ের ¯িøপার, লোহা ও পাথর চুরি করে বিক্রির অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে তাকে ঢাকায় বদলী করা হয়। ২০১৪ সালে তিনি ফের ছাতকে বদলী হয়ে আসেন। পরবর্তীতে রোপ লাইন (টিএলআর) অস্থায়ী কর্মচারীর বেতন আত্মসাত ও ভোলাগঞ্জের পাথর চুরির অভিযোগে ২০১৫ সালে তাকে জামালপুরে বদলী করা হয়। ২০১৬ সালে জামালপুর হতে সিলেট বদলী হন। ২০১৮ সালে দলীয় প্রভাব খাটিয়ে সাবেক এমপির আশীর্বাদে ওয়ার্ক সুপাভাইজার ও উপসহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসাবে ফের ছাতকে বদলী হন। ২০১৯ সালে উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী ভোলাগঞ্জ রোপওয়ে ও সিএসপির (অতিরিক্ত দায়িত্ব) গ্রহন করেন তিনি। 

এরপর থেকে আব্দুল নুরের ভাগ্যের চাকা ঘুরে যায়। যেন আলাউদ্দির চেরাগ হাতে পেয়ে যান। ছাতক রেলওয়ের বাসা বাড়ি, দোকান কোঠা, নদীর পারের ড্রাম্পিং সাইট ভাড়া, ভোলাগঞ্জের পাথর বিক্রি, সিএসপির চেম্বার মেরামতের নাম করে ৩২ লাখ টাকার টেন্ডার ভাগিয়ে নিয়ে তা আত্মসাত করেন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ২০২০ সালে আব্দুল নুরের ছেলে মাহবুবুর আলমকে ভৈরব, মেয়ে সুর্বনা আক্তারকে আখাউড়া, মাহমুদ আলমকে সিলেট, কামাল উদ্দিনকে চট্টগ্রাম ২০২১ সালে আব্দুল নুরকে চাঁদপুর, সুরঞ্জন পুরকায়স্থকে চট্টগ্রাম বদলী করা হয়। 

আব্দুল নুর ২০২২ সালে উপসহকারী প্রকৌশলী পদে পদ্দোন্নতি পেয়ে চাঁদপুর থেকে সিলেটে বদলী হওয়ার পর বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে ৬ মাস পর আবারো চাঁদপুরে স্টেন রিলিজ হন। তবে তিনি চাঁদপুর যোগদান না করে সিলেট-ছাতকে ঘুরে বেড়ান। ২০২৩ সালের আগস্ট মাসে আব্দুল নুরের বিরুদ্ধে একটি গোপনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। উক্ত প্রতিবেদনে বলা হয়- আব্দুল নুর ছাতকবাজার দায়িত্ব থাকাকালীন সময় সুরমা নদীর পারের স্টককৃত মালামাল, বিআর এন্ড সিএসপির গোডাউনের মালামাল, ভোলাগঞ্জেরে পাথর-বালু বিক্রি, নদীর পার, রেলওয়ের বাসা বাড়ি, দোকান কোটা ভাড়া, ছাতক-গোবিন্দগঞ্জ পয়েন্টে রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণ করে দোকান কোঠা বিক্রি করে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করেছেন। সেইসাথে ট্রাকসহ ১২টি মটরযান এবং ২টি নতুন ব্যান্ডের দামী মোটর সাইকেল কিনেছেন। 

এদিকে, আব্দুল নুরের মেয়ে সুর্বনা আক্তারকে আখাউড়া ও ছেলে মাহবুবুল আলমকে ভৈরববাজারে বদলী করা হলে যোগদান করার পর বদলীকৃত কর্মস্থলে অদ্যাবধি পর্যন্ত অনুপস্থিত রয়েছেন। মাহবুবুল আলম সরকারের অনুমতিতে না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে মাহবুব এন্টারপ্রাইজ, সিদ্দিক ট্রেডার্স এবং সিলেটের দক্ষিন সুরমা বাইপাস সড়কে মাহনুর ট্রেডার্স নামে একটি পার্সের দোকানসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তিনি জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সহসাধারণ সম্পাদক পদের দায়িত্বে আছেন বলে জানা গেছে। 

এই কর্মকর্তা ১২ জন টিএলআর মধ্যে ৭ হাজার টাকা বেতনে নামমাত্র ৪/৬ রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সিএসপিতে কর্মরত কর্মচারীদের নামে এবং নিজের নামে প্রতি মাসে ভ‚য়া টিএবিল তৈরী করে সরকারের বিপুল পরিমান টাকা আত্মসাৎ করছেন। 

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল নুর বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। একটি মহল ঈর্ষান্বিত হয়ে এসব ছড়াচ্ছে।’

এ বিষয়ে রেলওয়ে ছাতকবাজারের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, ‘আব্দুল নুরের বদলী সংক্রান্ত কাগজপত্র এখনো পাইনি। আদেশের কপি পেলে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী