মেয়ের স র্ব না শ করার অভিযোগ পিতার বি রু দ্ধে, অতঃপর...
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

মেয়ের স র্ব না শ করার অভিযোগ পিতার বি রু দ্ধে, অতঃপর...

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ০৯:৪৮:৩৯ পূর্বাহ্ন

 মেয়ের স র্ব না শ করার অভিযোগ পিতার বি রু দ্ধে, অতঃপর...

ছবি : সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজ কন্যাকে ধর্ষণের দায়ে বাবাকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

জানা গেছে, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১৩ বছর বয়সী কন্যাকে ধর্ষণরত অবস্থায় প্রতিবেশীদের সহযোগিতায় আটক করে তার স্ত্রী। স্থানীয়রা ধর্ষক পিতাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

পুলিশের হাতে আটক অভিযুক্ত ঐ পিতা কানাইঘাট উপজেলার বাসিন্দা। বর্তমানে সে পরিবার নিয়ে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে বসবাস করে আসছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর মা বিয়ানীবাজার থেকে বিভিন্ন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে। গোয়াবাড়ী এলাকায় তার পিতা দ্বিতীয় স্ত্রী সন্তানসহ বসবাস করে আসছিলো। এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন দ্বিতীয় স্ত্রী। এই মামলাটি তিনি প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই করেছেন বলে জানিয়েছেন।

জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনি জানান, আটক তোতা মিয়াকে মঙ্গলবার সকালে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

তিনি জানান, ভিকটিম কিশোরীকে অধিকতর তদন্তের জন্য সিলেট এম জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের প্রেরণের করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী