ছবি: নিজস্ব
সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ওমর (রাঃ) দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ( ১৯ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসার হল রুমে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল আমির আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান জননেতা মাওলানা হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ডা: মুহাম্মদ আব্দুল জলিল, উপজেলা জামায়াতের সেক্রেটারী, সিলেট জজ কোর্টের নবনিযুক্ত সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট রহমত আলী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জর্জ কোর্টের নবনিযুক্ত সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ ভুইয়া, সাবেক পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর জুলেখ মিয়া, বিশিষ্ট কমিউনিটি নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, জামায়াত নেতা মো.নুর মিয়া,উপজেলা যুব বিভাগের সেক্রেটারী দেলওয়ার আল হোসাইন,ফেঞ্চুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুমেল আহমদ, উপজেলা যুব বিভাগের সহ সভাপতি ও ইউনিয়ন যুব বিভাগ সভাপতি সাংবাদিক হোসাইন আহমেদ জাহিদ, উপজেলা যুব বিভাগ এর সহ প্রশিক্ষণ সম্পাদক আরিফ আহমদ বাপ্পি, ইউনিয়ন যুব বিভাগ এর এসিস্ট্যান্ট সেক্রেটারী সাইদুর রহমান সাইদ সহ শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




