বিতর্কিত নির্বাচনে ভূমিকা: সিলেটে দায়িত্ব পালন করা দুই ডিসিকে ওএসডি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

বিতর্কিত নির্বাচনে ভূমিকা: সিলেটে দায়িত্ব পালন করা দুই ডিসিকে ওএসডি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ১১:৩৭:৪৬ পূর্বাহ্ন

বিতর্কিত নির্বাচনে ভূমিকা: সিলেটে দায়িত্ব পালন করা দুই ডিসিকে ওএসডি

ছবি : সংগৃহীত


২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওএসডি হওয়া ডিসিদের মধ্যে দুজন সিলেটে দায়িত্বপালন করেছেন। একজন ছিলেন সিলেটের ডিসি অপরজন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

তারা হলেন- মিনিস্টার স্থানীয় (যুগ্ম-সচিব) কাজী এমদাদুল ইসলাম ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ জেড এম নুরুল হক।

কাজী এমদাদুল ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।  ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি সিলেট জেলার  রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালের ২২ এপ্রিল সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এ জেড এম নুরুল হক। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা ছিলেন।

তিনি হবিগঞ্জেরে চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের বাসিন্দা। তারআগে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী