সিলেটে ৯০০ টাকার বালুর নিচে মিললো ১৯ লাখ টাকার চিনি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সিলেটে ৯০০ টাকার বালুর নিচে মিললো ১৯ লাখ টাকার চিনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ১২:১৬:৩৮ অপরাহ্ন

সিলেটে ৯০০ টাকার বালুর নিচে মিললো ১৯ লাখ টাকার চিনি

ছবি : সংগৃহীত


সিলেটে অভিনব পন্থায় ভারতীয় ‘বুঙ্গার’ চিনি পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। পুলিশের চোখ ফাঁকি দিতে ট্রাকে চিনির বস্তা বোঝাই করে উপরে বালু চাপা দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৯০০ টাকার বালুর নিচ থেকে পুলিশ প্রায় ১৯ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিনির চালানটি জব্দ করে শাহপরাণ থানাপুলিশ। এসময় চোরাকারবারের সাথে জড়িত দুই জনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দাসপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয়। এসময় বালু চাপা দিয়ে চিনি পাচারের বিষয়টি টের পায় পুলিশ।

পরে পুলিশ ৩০ ফুট বালু সরিয়ে ট্রাকের ভেতর থেকে ৩১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। ৩০ ফুট বালুর মূল্য ৯০০ টাকা এবং জব্দকৃত চিনির মূল্য ১৮ লাখ ৭৫ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এসময় চোরাকারবারের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়। তারা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চমনাই গ্রামের মো. মানিক আলীর ছেলে হাবিবুর রহমান (২৭) ও একই উপজেলার জয়রামপুরের হাবলু মিয়ার ছেলে জয় হোসেন (২২)।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী