জৈন্তাপুরে মাতৃভাষা দিবস পালনের সকল প্রস্তুতি সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে মাতৃভাষা দিবস পালনের সকল প্রস্তুতি সম্পন্ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০২/২০২৫ ০২:০১:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে মাতৃভাষা দিবস পালনের সকল প্রস্তুতি সম্পন্ন

ছবি নিজস্ব


২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপনকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা সদরে ১নং নিজপাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে।

২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধার জানানোর মধ্য দিয়ে শুরু হবে দিবসের আনুষ্ঠানিকতা। এ লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ জানান, রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এ লক্ষ্যে শহীদ মিনার এলাকায় লাইটিং ও সাউন্ড সিস্টেমের পাশাপাশি প্রয়োজনীয় সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি জানান, শহীদ মিনারের পরিচ্ছন্নতার কাজ শেষে বর্তমানে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শহীদ মিনারের আশপাশে অবস্থান করছেন। 

এদিকে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন জানান, মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী