সিলেটে ইয়া*বাসহ দুই যুবক আ*টক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সিলেটে ইয়া*বাসহ দুই যুবক আ*টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ০২:২৩:০৯ পূর্বাহ্ন

সিলেটে ইয়া*বাসহ দুই যুবক আ*টক


সিলেটে পৃথক অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। মহানগর পুলিশের অভিযানে আল আমিন ও জেলা পুলিশের হাতে আলী হোসেন আটক হন। তাদের উভয়ের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় দক্ষিণ সুরমা থানার পুলিশ। এসময় একটি পিকআপ থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে আল আমিন (২৯) নামের এক যুবককে আটক করা হয়।

আল আমিন জকিগঞ্জ উপজেলার সহিদাবাদ গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। পরে তল্লাশি করে তার প্যান্টের পকেটে থাকা হেডফোনের বক্সের ভেতর থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানকালে তার দায়িত্বে থাকা একটি পিকআপও জব্দ করা হয়।

অন্যদিকে সিলেট জেলা পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজার থানার পুলিশ সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই ইউনিয়নের মোহনপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় আলী হোসেন (৩৬) নামের এক ব্যক্তির লুঙ্গির ভাঁজ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আলী হোসেন বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের ফারুক আহমদের ছেলে।

আল আমিন ও আলী হোসেনকে আদালতে সোর্পদ করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী