সিলেটে সোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন (বি-৬৬৪) এর সভা অনুষ্টিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সিলেটে সোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন (বি-৬৬৪) এর সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০/০২/২০২৫ ১০:৫৮:৫২ পূর্বাহ্ন

সিলেটে সোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন (বি-৬৬৪) এর সভা অনুষ্টিত

ছবি : সংগৃহীত


সিলেট সোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন (সিবিএ)-(বি ৬৬৪) এর নির্বাচিত কমিটির প্রতিনিধি পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। সিলেট নগরীর সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার হলরুমে বৃহস্পতিবার বিকালে এ সভা অনুষ্টিত হয়। সাবেক সিবিএ সভাপতি আব্দুশ শুক্কুরের সভাপতিত্বে এবং সিবিএ (বি-৬৬৪) এর সভাপতি মুকিতুর রহমানের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।

অনুষ্টানে প্রধান অথিতি বদরুজ্জামান সেলিম বলেন, ব্যাংক হচ্ছে সাধারণ মানুষের একটি আস্তার স্থান। যেখানে সাধারণ মানুষ তার সারাজীবনের কষ্টার্জিত অর্থ রাখে নিরাত্তার কথা বিবেচনা করে। এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের পাশাপাশির সিবিএ নেতৃবৃন্দের দায়িত্ব অনেক। এ সময় তিনি সিবিএ'র বিভিন্ন দাবি বিবেচনা করে তাদের বিভিন্ন দাবী-দাওয়া পূরণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন। এছাড়া ব্যাংকের সার্বিক উন্নয়নে সিবিএ নেতাকর্মীদের সহায়তা কামনা করে বলেন জাতীয়তায়তাবাদী দল বিএনপি সব সময় সাধারণ মানুষের কল্যানে কাজ করে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ব্যাংকের উন্নয়নের পাশপাশি ব্যাংকের বিভিন্ন কর্মচারীদের কল্যানে কাজ করবে।

উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাবেক সদস্য আশরাফ গাজী। সাইফুল ইসলাম শোয়েব, যুবদল নেতা ইমরান গাজী, অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, সাবেক সিবিএ সভাপতি আব্দুল মান্নান, বর্তমান সিবিএ সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক জবরুল হাসান, আব্দুস শহীদ, মোহাম্মদ মুন্না প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী