জৈন্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৫ ১২:৫০:৪০ অপরাহ্ন

জৈন্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


সিলেটের জৈন্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইসলামি ফাউন্ডেশন জৈন্তাপুরের সুপারভাইজার মো. মঈনুল হক।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) উসমান গনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিলাদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালামসহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। 

পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী