ভাষা শহীদদের বিশ্বনাথ স্কাউট এর শ্রদ্ধা নিবেদন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

ভাষা শহীদদের বিশ্বনাথ স্কাউট এর শ্রদ্ধা নিবেদন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৫ ০৫:১২:০০ পূর্বাহ্ন

ভাষা শহীদদের বিশ্বনাথ স্কাউট এর শ্রদ্ধা নিবেদন

ফাইল ছবি


মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্বনাথ স্কাউট।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে স্কাউট সদস্য , প্রশাসনে কর্মরত কর্মকর্তা, সাংবাদিক, বিশ্বনাথ রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ কে নিয়ে বিশ্বনাথ উপজেলা প্রাঙ্গণে অবস্থিত শহীদস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

এসময় স্কাউট বিশ্বনাথের পক্ষ থেকে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট বিশ্বনাথ এর সভাপতি সুনন্দা রায়। স্কাউটরা মনুমোগদ্ধকর শারিরিক কসরত প্রদর্শন সহ শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী সকল শহীদদের প্রতি সম্মান জানায়।

এসময় উপস্থিত ছিলেন; বিশ্বনাথ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সুহেল রানা, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শাহিন উদ্দিন, বাংলাদেশ স্কাউট বিশ্বনাথ উপজেলার সহ-সভাপতি মোঃ শাহিন মাহবুব ,মোঃ আব্দুল আজিজ, স্কাউট কমিশনার মোঃ আব্দুল কাইয়ুম, সম্পাদক মোঃ মতিউর রহমান, যুগ্ন সম্পাদক মোহাম্মদ মাসুক আহমদ, ক্যাশিয়ার মোহাম্মদ আশরাফ আহমেদ, গ্রুপ সভাপতি কণিকা রায়, কাব-লিডার মো: আব্দুল হক, স্কাউট সহযোগী সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান ও সাবেক সম্পাদক মো: নজমুল ইসলাম, ক্যাশিয়ার মোহাম্মদ আশরাফ আহমেদ সহ প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী