আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট বাসদের শ্রদ্ধাঞ্জলি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট বাসদের শ্রদ্ধাঞ্জলি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১/০২/২০২৫ ১০:২৬:৫১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট বাসদের শ্রদ্ধাঞ্জলি

ছবি : সংগৃহীত


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল সহকারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা সদস্য রত্না বসাক, মনজুর আহমদ, মামুন বেপারি, রুমন বিশ্বাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সিমান্ত রায়, সংগ্রাম পরিষদের জুয়েল আহমদ, আবুল খায়ের, আজিবুর রহমান,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের অর্চিতা শর্মা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সৈয়দা সানজিনা আহমেদ নাহিয়া,নাঈম আহমেদ প্রমূখ।

সমাবেশে বক্তারা মহান মাতৃভাষা দিবসের চেতনা ধারণ করে বৈষম্যহীন-অসাম্প্রদায়িক-শোষণমুক্ত-গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন মব কালচার ও মত প্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী