জকিগঞ্জে বসত ঘর থেকে যু ব কে র লা*শ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

জকিগঞ্জে বসত ঘর থেকে যু ব কে র লা*শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৫ ১০:৪০:৪১ পূর্বাহ্ন

জকিগঞ্জে বসত ঘর থেকে যু ব কে র লা*শ

প্রতীকী ছবি


সিলেটের জকিগঞ্জে বসত ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া গেছে।শুক্রবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার বার ঠাকুরি ইউনিয়নের আমলশিদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাহিন আহমদ (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মাদ্রাসায় পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি বেকার অবস্থায় জীবনযাপন করছেন। আজ সন্ধ্যায় ঘরের ভেতর তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন শাহিনের স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাত ৯টায় ঘটনাস্থল থেকে জকিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই)অপু সরকার বলেন,  ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে।

তিনি জানান, তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী