ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলা ৮ নং তোয়াকুল ইউনিয়নে ঘোড়া মারা লায়ন্স কিংস ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত মিডবার ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২১ শে ফেব্রুয়ারি বিকাল ৩টায় স্হানীয় ঘোড়া মারা পূর্ব মাটে ক্লাবের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে, লোকমান আহমেদ এর পরিচালনায় উক্ত টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সিলেট সিটি করপোরেশন প্রশাসনিক কর্মকর্তা মখলিসুর রহমান রনি, জিয়া মন্চ সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক শওকত আলী,,ব্যাংক কর্মকর্তা হারুনুর রশিদ, বিএনপি নেতা এনাম আহমেদ, যুবদল নেতা রুবেল আহমেদ মেম্বার, যুব নেতা নজরুল ইসলাম প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




