আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নিজেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সিলেট দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে গোলাপগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান মুজিব বলেন, জেলা পরিষদের সদস্য থাকাকালীন সময়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের জন্য কাজ করেছি। আমি আরও বড় পরিসরে এই আসনের মানুষের জন্য কাজ করতে চাই।
তিনি বলেন, দল যদি তাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে প্রার্থী করে, তিনি সেই ব্যক্তির জন্য নির্দ্বিধায় কাজ করবেন।
এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/আরআর




