বিশ্বনাথে সাড়ে ৫শ পরিবার পেল নগদ অর্থ সহায়তা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে সাড়ে ৫শ পরিবার পেল নগদ অর্থ সহায়তা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৫ ০৩:১১:৫১ পূর্বাহ্ন

বিশ্বনাথে সাড়ে ৫শ পরিবার পেল নগদ অর্থ সহায়তা


সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র নগদ অর্থ সহায়তা পেয়েছে ইউনিয়নের সাড়ে ৫শ দরিদ্র পরিবার।

মানবতার সেবায় দীর্ঘ ১৩ বছর ধরে কাজ করছে যুক্তরাজ্য ভিত্তিক ইউনিয়নের প্রবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। প্রতিবারের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়নের দরিদ্র পরিবারগুলোকে আনুষ্ঠানিকভাবে এক হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সংগঠনটি। 

তবে আনুষ্ঠানিকতার মধ্যে এবার তারা এনেছেন ভিন্নতা। ট্রাস্টের দেওয়া নগদ অর্থ তারা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সহায়তাপ্রাপ্ত দরিদ্রদের যাতায়াত খরচের কথা চিন্তা করে অনুষ্ঠানে উপস্থিত থাকা কিংবা দীর্ঘ সময় ব্যয় করে সহায়তা গ্রহণের সমাপ্তি টেনেছে দাতা সংগঠন। এবার তাদের মনোনিত প্রতিনিধির মাধ্যমে সহায়তাপ্রাপ্তদের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানের বক্তারা। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া তার বক্তব্যে বলেন, দীর্ঘ এক যুগের উপরে অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে মানুষের কল্যাণে কাজ করছে। নানা প্রতিকূলতায় ট্রাস্টের সহায়তা দানের ভূমিকা প্রশংসনীয়। ইউনিয়নের প্রবাসীদের দ্বারা গঠিত এই সংগঠনে সম্পৃক্ত হয়ে যারা দেশের মানুষের মুখে হাসি ফোটান তাদের দানের যেন উত্তম প্রতিদান আল্লাহ দান করেন। হতদরিদ্রদের আরও বেশি করে দান ও সংগঠনের কাজের পরিধি আরো বেগবান করার লক্ষে অন্যান্য প্রবাসীরা যেন সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।

শনিবার (২২ ফ্রেব্রুয়ারি) দুপুরে অলংকারী ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চবিদ্যালয়ের হলরুমে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহীন উদ্দিনের সঞ্চালনায় এবং অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র সভাপতি, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক সমাজসেবক বাবরুল হোসেন বাবুলের সভাপতিত্বে এলাকাভিত্তিক প্রতিনিধিদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এসময় অনুষ্ঠানের সভাপতি ট্রাস্টের বিভিন্ন সেবামূলক কাজের বিবরণ উল্লেখ করে বক্তব্য দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, সফাত উল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম  জাহাঙ্গীর, বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রাজুক মিয়া রাজ্জাক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঈন উদ্দিন আহমেদ এবং অলংকারী ইউপি’র ৩নং ওয়ার্ড সদস্য ছগির আলী।

আরও উপস্থিত ছিলেন সমাজসেবক জাকির হোসেন, শেখ আব্দুস সামাদ, রামপুর জামে মসজিদের মোতাওয়াল্লী বদরুল আলম, মুহিন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সালামপুর নিবাসী আব্দুল মুকিত।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী