গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর সহযোগিতায় পুনর্নির্মাণ হচ্ছে মসজিদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর সহযোগিতায় পুনর্নির্মাণ হচ্ছে মসজিদ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ০৩:৪৪:৪৭ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর সহযোগিতায় পুনর্নির্মাণ হচ্ছে মসজিদ


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের পশ্চিম ধারাবহর নয়াপাড়া বায়তুল আমান মসজিদটি পুনর্নির্মাণ করা হচ্ছে। 

সম্প্রতি ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের শুভ উদ্বোধন করেন ওলী ইবনে ওলী হজরত মাওলানা শায়খ ওলীউর রহমান পীর সাহেব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।

প্রায় ৩০ বছর আগে মসজিদটি একটি ছোট টিনের ঘর হিসেবে যাত্রা শুরু করেছিল। এর অন্যতম প্রতিষ্ঠাতা ঢাকাদক্ষিণের বারকোট গ্রামের মাওলানা ইসাক আলী, যিনি মসজিদের জন্য জমি দান করেন। এরপর থেকে এলাকাবাসী মসজিদটি সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথি ওলী ইবনে ওলী হজরত মাওলানা শায়খ ওলীউর রহমান পীর সাহেব বলেন, আল্লাহর অশেষ রহমতে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। মসজিদ নির্মাণ আমাদের জন্য একটি মহৎ কাজ এবং মিসেস সাহিদা খাতুনের দানে এটি সম্ভব হয়েছে। আল্লাহ তার দানে বরকত দিন। এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি আমাদের একতা ও শান্তির প্রতীক। আল্লাহ আমাদের এই কাজটি সম্পন্ন করতে সাহায্য করুন এবং আমাদের সকল আমল কবুল করুন।

বিশেষ অতিথির বক্তব্যে লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান বলেন, আল্লাহর কৃপায় মসজিদ নির্মাণের এই মহান কাজে অংশ নিতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাই মিসেস শাহিদা খাতুনকে, যিনি এই কাজের জন্য সহায়তা করেছেন। এই মসজিদ আমাদের একতার এবং আল্লাহর প্রতি ভালোবাসার প্রতীক হবে।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মিসেস সাহিদা খাতুনের অর্থায়নে মসজিদ নির্মাণের কাজ শুরু করার জন্য মসজিদ কমিটির প্রধান সাহেদ আহমদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন সমাজসেবী লকু মিয়া, আব্দুল মুতলিব কমপ্লেক্স এর পরিচালক আনোয়ার মাছুম, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুন, মসজিদ কমিটির প্রধান সাহেদ আহমদ, সদস্য জাবেদ আহমদ, সাদিক আহমদ, বেলাল আহমদ, সুমন আহমদ (১), হোসেন আহমদ, সুমন আহমদ (২), করিম আহমদ, তাজুল আহমদ, ফংকি মিয়া, লখাই মিয়া ও রুবেল আহমদ। এছাড়া ধারাবহর নয়াপাড়া যুব কল্যাণ পরিষদের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উদ্যোক্তা তাহের আহমদ, মুন্না আহমদ, তানিম আহমদ, মাহবুব আহমদ, সানি আহমদ, ফাহিম আহমদ, জুবের আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি সংগঠক, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের শাশুড়ি মিসেস সাহিদা খাতুন যুক্তরাজ্যে বসবাস করছেন। তার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জের হলিমপুর গ্রামে।

পশ্চিম ধারাবহর নয়াপাড়া বায়তুল আমান মসজিদটি গোলাপগঞ্জ টেকনিক্যাল কলেজের পশ্চিম দিকে এবং গোলাপগঞ্জ স্টেডিয়ামের দক্ষিণ দিকে অবস্থিত।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী