তারেক রহমানের স্বপ্নের দেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে : ইমদাদ চৌধুরী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

তারেক রহমানের স্বপ্নের দেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে : ইমদাদ চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১০:৩৬:১৭ পূর্বাহ্ন

তারেক রহমানের স্বপ্নের দেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে : ইমদাদ চৌধুরী

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সংগ্রামী জাতি হিসেবে ভাষা আন্দোলন করেছি, ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। স্বৈরাচার খুনি হাসিনা সরকার জোর করে ১৭ বছর ক্ষমতায় ছিল। আজ সে সব স্বৈরাচারকে ধিক্কার জানাচ্ছি। যে স্বাধীনতা ৭১ সালের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছিলাম সেটাকে খুনি হাসিনা কুক্ষিগত করে রেখেছিল। ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে গিয়েছে ফ্যাসিস হাসিনা।

তিনি রবিবার (২৩ ফেব্রুয়ারি) ২৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খোজারখলা স্কুলের সামনে যুক্তরাজ্য প্রবাসী মিসিগানের বিএনপির উপদেষ্টা ও সিলেট শহর যুবদলের প্রতিষ্ঠাতা সমজিত আলমের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এলাকার বিশিষ্ট মুরব্বী রেনু মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল,  ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম উদ্দিন রাসু, জালাল উদ্দিন জেছলো, ড. বদরুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুশাহিদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, মহানগর যুবদলের সহ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন রাজু, নাজিম উদ্দীন, কামাল আহমদ, মো: লিলু মিয়া, আতিক মিয়া, আব্দুল হালিম রুমেল প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী