সিলেটের সাবেক পুলিশ কমিশনার বাধ্যতামূলক অবসরে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সিলেটের সাবেক পুলিশ কমিশনার বাধ্যতামূলক অবসরে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১০:৪৩:১৮ পূর্বাহ্ন

সিলেটের সাবেক পুলিশ কমিশনার বাধ্যতামূলক অবসরে

ছবি : ফাইল ফটো


সিলেট মহানগর পুলিশের (এসএমপির) সাবেক কমিশনার মো. নিশারুল আরিফকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মো. নিশারুল আরিফ ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৩ এর ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট মহানগর পুলিশের (এসএমপির) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের তিন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

ধ্যতামূলক অবসরে পাঠানো অন্য তিন কর্মকর্তা হলেন- নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া ও আমেনা বেগম। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী