বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার উন্নয়নে কাজ করবে : কয়েস লোদী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার উন্নয়নে কাজ করবে : কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১১:০৯:৫৪ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার উন্নয়নে কাজ করবে : কয়েস লোদী

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সমৃদ্ধশীল দেশ গড়তে বিএনপি ক্ষমতা গেলে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে মায়ের পাশাপাশি শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিশুদের শারীরিক মানসিক এবং শিক্ষা উন্নয়নে আমাদের নানামুখি উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরোও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়েছে। উদ্ভট শিক্ষানীতির কারণে মেধাবী শিক্ষার্থীরা প্রকৃত মেধার মূল্যায়িত হচ্ছে না। বিএনপির ক্ষমতায় তাকাকালিন সময়ে আমরা নকল বন্ধ করে দিয়েছিলাম বলেই তখনকার মেধাবী শিক্ষার্থীরা এখন দেশ পরিচালনা করছেন।

তিনি রবিবার (২৩ ফেব্রুয়ারি) শিশু স্কুল সিলেট বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্কুলের অধ্যক্ষ নার্গিস বাহারের সভাপতিত্বে ও শিক্ষিকা মুর্শেদা হাজেরার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ ডা. শামসুদ্দিনের ছেলে ডা. জিয়া উদ্দিন আহমদ ও তার স্ত্রী ডা. ফাতেমা আহমদ। আরোও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক খাদিজা আক্তার ও রেহেনা চৌধুরী প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী