একদিন বন্ধ থাকবে সিলেটের শেরপুর সেতু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

একদিন বন্ধ থাকবে সিলেটের শেরপুর সেতু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ০১:৩৯:০৫ পূর্বাহ্ন

একদিন বন্ধ থাকবে সিলেটের শেরপুর সেতু


ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু মেরামতের জন্য যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে পরদিন শনিবার (১ মার্চ) সকাল ৯টা পর্যন্ত সেতু দিয়ে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সড়ক ও জনপথ অধিদপ্তরের সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর ওপরে অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত কাজ করা হবে। এ সময়ে সেতুর ওপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে।

ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহনকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহারের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী