বি এস এফে র বাধা, গু*লির হু*মকি: মেরামত করা যাচ্ছে না সুরমা-কুশিয়ারার বাঁধ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বি এস এফে র বাধা, গু*লির হু*মকি: মেরামত করা যাচ্ছে না সুরমা-কুশিয়ারার বাঁধ

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০৯:৪১:১১ পূর্বাহ্ন

বি এস এফে র বাধা, গু*লির হু*মকি: মেরামত করা যাচ্ছে না সুরমা-কুশিয়ারার বাঁধ

ছবি: নিজস্ব


সিলেটের জকিগঞ্জে প্রায় তিন বছরেও সুরমা-কুশিয়ারা নদীর ৩০টি অংশে বন্যা প্রতিরক্ষা বাঁধের মেরামত কাজ সম্পন্ন হয়নি। বিএসএফের বাধার কারণে মেরামত কাজ করতে না পারায় নদী দুটির প্রতিরক্ষা বাঁধের বাংলাদেশ অংশে ৬৬ কিলোমিটার এলাকায় ভাঙন আরো তীব্র হয়েছে। ফলে ওই উপজেলার আড়াই লাখ মানুষ আগামী বর্ষায় বন্যার আতঙ্কে রয়েছে। 

সূত্র জানায়, বিএসএফের বাধায় গত চার মাস ধরে সুরমা ও কুশিয়ারা নদী দুটির প্রতিরক্ষা বাঁধের মেরামত কাজ বন্ধ রয়েছে। ফলে আগামী বর্ষা মৌসুমে বন্যার হুমকিতে রয়েছে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানী নগর উপজেলাসহ সিলেট অঞ্চলের ১০/১২টি উপজেলা। বিষয়টি স্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল এন্টারপ্রাইজের সত্ত¡াধিকারী মোস্তাক আহমদ চৌধুরী। তিনি বলেন, জকিগঞ্জ সীমান্ত এলাকায় বিএসএফ কোন ধরণের কাজ করতে দিচ্ছেনা। আমরা যখনই ডাইক মেরামত করতে যাই, তখনই বিএসএফ কাজে বাধা দেয়। কাজ বন্ধ না করলে কখনো কখনো গুলি করারও হুমকি দেয়। 

জানা গেছে, ভারত থেকে নেমে আসা বরাক নদী জকিগঞ্জের আমলশীদ হয়ে বাংলাদেশে প্রবেশ করে সুরমা-কুশিয়ারা নামে দুদিকে প্রবাহিত হয়। নদী দুটির প্রায় ৬৬ কিলোমিটার অংশ সীমান্ত নদী হিসেবে পরিচিতি। এর মধ্যে কুশিয়ারার ৪১ কিলোমিটার ও সুরমার ২৫ কিলোমিটার আন্তসীমান্ত নদী। বিগত বছরের বন্যায় সুরমা-কুশিয়ারার ডাইকের জকিগঞ্জ অংশের ২৫/৩০টি স্থান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় শতশত ঘরবাড়ি ও কয়েক হেক্টর ফসলি জমি। পরবর্তীতে সেই বাঁধগুলো মেরামত করতে গেলে গত বছরের নভেম্বর মাসে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেয়। ফলে আটকে যায় বেড়িবাঁধ সংস্কার কাজ। বিএসএফের বাধায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না। এতে আগামী বর্ষায় ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা। 

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর প্রায় অর্ধশত স্থানের বাঁধ ভেঙে কয়েক দফা পুরো সিলেট জেলা বন্যায় প্লাবিত হয়। বন্যা-পরবর্তী বাঁধ মেরামতের উদ্যোগ নেয় সিলেট পানি উন্নয়ন বোর্ড। বিগত অর্থ বছরে দরপত্র আহŸান করে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। কিন্তু বাঁধে মাটি ফেলার কাজ শুরু হলে বাধা দেয় বিএসএফ। কাজ বন্ধ না করলে গুলির হুমকিও দেয়। বাধার মুখে বন্ধ হয়ে যায় বাঁধ মেরামতের কাজ। 

জানা গেছে, সীমান্তঘেষাঁ জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ছয়লেন, মাইজকান্দি, ছবড়িয়া, শষ্যকুড়ি, বাখরশাল, মানিকপুর, রারাই গ্রামসহ ১০/১২টি এলাকা এবং সুরমা নদীর হাজীগঞ্জ ও বাল্লা গ্রামসহ ৫/৭টি এলাকায় বাঁধ অরক্ষিত অবস্থায় রয়েছে। বিএসএফের বাঁধার কারণে বাঁধ মেরামত করা যাচ্ছে না। ফলে আগামী বর্ষা মৌসুমে বিনা বাধায় পানি ঢুকবে লোকালয়ে। এতে উপজেলাজুড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হবে। 

মানিকপুর এলাকার বাসিন্দা কামাল আহমদ বলেন, কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধের বিশাল অংশ নতুন করে নদীতে ভেঙে পড়েছে। ফলে গাছপালা ও কৃষি জমি নদীগর্ভে চলে গেছে। একদিকে বিএসএফের বাধায় পুরাতন ভাঙন অরক্ষিত, অন্যদিকে নতুন করে বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এতে উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় অড়াইলাখ বাসিন্দা আগমী বর্ষায় বন্যা আতঙ্কে রয়েছেন। 

গ্রামের ইরফান আলী বলেন, মানিকপুর গ্রামে বিশাল এলাকা জুড়ে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে আগামী বর্ষা মৌসুমে বন্যার গ্রোতে আমাদের আশপাশের ৮/১০টি গ্রামের বাড়ি-ঘর ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

তিনি জানান, বাঁধ মেরামত কাজ শুরু করলেই বিএসএফ বাধা দেয়। এমনকি গুলি চালানোর হুমকিও দেয়। তাদের বাঁধার কারণে এ বছর শুষ্ক মৌসুমে বাঁধে মাটি ফেলা সম্ভব হয়নি। 

ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল এন্টারপ্রাইজের সত্ত¡াধিকারী মোস্তাক আহমদ চৌধুরী বলেন, বিএসএফ বলছে সীমান্তের ১৫০ গজের ভেতরে কোন কাজ করতে দিবে না। কিন্তু আমাদের পুরাতন ডাইকগুলো সীমান্তের ৫০/১০০ গজের ভিতরে। আমরা যখনই ডাইক মেরামত করতে যাই, তখনই বিএসএফ কাজে বাধা দেয়। কাজ বন্ধ না করলে কখনো কখনো গুলি করারও হুমকি দেয়। 

আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের ১৫০ গজের ভেতরে কৃষি কাজ, মাছ আহরণ ও পানি ব্যবহারসহ কিছু কাজ করার অনুমতি রয়েছে। কিন্তু স্থাপনা নির্মাণের কোনো বিধান নেই। তবে অতীতে নদীর বাঁধ নির্মাণের কাজে কখনো বিএসএফ বাধা দেয়নি। কিন্তু এবছর বাঁধ নির্মাণের কাজ শুরু হলে বিএসএফ বাধা দেয়। কোনোভাবেই তারা বাঁধে মাটি ফেলতে দিচ্ছে না। 

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, বিএসএফের বাধার কারণে সুরমা ও কুশিয়ারার অন্তত ৩০টি স্থানে বাঁধ নির্মাণের কাজ করা যাচ্ছে না। এক্সেভেটর ও ড্রাম ট্রাক নিয়ে বাঁধে মাটি ভরাটের কাজ করতে গেলেই বিএসএফ বাধা দিচ্ছে। এতে বাধ্য হয়ে কাজ বন্ধ রাখতে হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী