জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদের উ*দ্বো*ধন করবেন ধর্মবিষয়ক উ প দে ষ্টা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদের উ*দ্বো*ধন করবেন ধর্মবিষয়ক উ প দে ষ্টা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ১০:০৫:০৬ পূর্বাহ্ন

জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদের উ*দ্বো*ধন করবেন ধর্মবিষয়ক উ প দে ষ্টা

ছবি: নিজস্ব


আগামীকাল ২৬শে ফেব্রুয়ারী জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে নেয়া হয়েছে ব্যপক প্রস্তুতি। ওইদিন বিকেল ৪:০০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ধর্ম বিষয়ক উপদেষ্টার সাথে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন গণপূর্ত সার্কেল সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো ইলিয়াস আহমেদ ও ইসলামি ফাউন্ডেশন সিলেটের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার। 

এ দিকে জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদের উদ্বোধনকে সামনে রেখে প্রস্তুতি দেখতে সোমবার বিকেলে মডেল মসজিদ পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচনের পরে আগত মুসল্লীদের সাথে মতবিনিময় সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের উপস্থিতিতে আলোচনা  সভায় অংশ নিবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। 

গত ২০২৩ সালের ২৩শে অক্টোবর  শুরু হয় জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদে ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ। ১৪ কোটি টাকা ব্যায়ে প্রকল্পটির কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান রফিক কনস্ট্রাকশন। 

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আদনান আহমেদ জানান, বি- টাইপ ক্যাটাগরীর মডেল মসজিদটি মুসল্লীদের নামাজের ব্যবস্হার পাশাপাশি থাকছে ছয়টি অযুর কক্ষ।  নিচতলাতে রয়েছে সুবিশাল বেজমেন্টে গাড়ী পার্কিং সুবিধা। সেই সাথে ইসলামি পাঠাগারের পাশাপাশি রয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র। মহিলাদের জন্য থাকছে আলাদা নামাজের ব্যবস্হা এবং বৃদ্ধ মুসল্লী যারা দোতলা কিংবা তিনতলাতে উঠতে সমস্যা তাদের জন্য নিচতলাতে আলাদা নামাজের কক্ষ রাখা হয়েছে।  সেই সাথে মৃত ব্যাক্তিদের জানাযা পূর্বে গোসলের ব্যবস্হার জন্য নির্ধারিত কক্ষ রাখা হয়েছে। পুরো মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্হার পাশাপাশি  আযানের জন্য ৭টি মাইক সংযোজন করা হয়েছে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী