তামাবিল মহাসড়কে রক্তা*ক্ত অবস্থায় অজ্ঞাত নারী মর*দেহ উ দ্ধা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

তামাবিল মহাসড়কে রক্তা*ক্ত অবস্থায় অজ্ঞাত নারী মর*দেহ উ দ্ধা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ১০:৩১:৫১ পূর্বাহ্ন

তামাবিল মহাসড়কে রক্তা*ক্ত অবস্থায় অজ্ঞাত নারী মর*দেহ উ দ্ধা র

ছবি : সংগৃহীত


সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক গোয়ালজুড় ১১ নং কূপের সামনে অজ্ঞাতনামা এক নারী (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে হাঁইওয়ে পুলিশ। পুলিশের ধারণা দ্রুতগামী গাড়ীর চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তামাবিল হাইওয়ে থানা পুলিশের বরাত দিয়ে জানানো হয়,গতকাল সোমবার (২৪শে ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় খবর পেয়ে হাইওয়ে পুলিশ গোয়ালজুড় ১১ নং কুপ এলাকা হতে নারীর মরদেহটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ সময় নিহত ওই নারী মুখমণ্ডল রক্তাক্ত অবস্থা ছিলো। এ সময় তার সাথে কোন পরিচয়পত্র না থাকায় এবং তাৎক্ষণিক কোন ব্যাক্তি নিহতের পরিচয় সনাক্ত করতে পারে নি। পরের দিন সকাল ১০:০০ ঘটিকা পর্যন্ত নিহতের কেউ থানায় এসে খোঁজ নেয় নি বলে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। তিনি আরো জানান নিহতের পরিচয় সনাক্ত করা গেলে থানায় এসে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী