জৈন্তাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ১২:৪৭:১৭ অপরাহ্ন

জৈন্তাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন


জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

"তারুণ্যে দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় র‍্যালির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনের সামনে এসে শেষ হয়। 

পরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, ৩নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আলোচনা সভায় অংশ নেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী