জৈন্তাপুরে রাংপানি স্কুল ও কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে রাংপানি স্কুল ও কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ১২:৫২:১৬ অপরাহ্ন

জৈন্তাপুরে রাংপানি স্কুল ও কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল


সিলেটের জৈন্তাপুরে ২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদের পূর্বে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, সৈয়দ আব্দুন নূর, সাবেক শিক্ষানুরাগী সদস্য শফিকুল ইসলাম শফিক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকার ও জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা শামসুজ্জামান।

প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মওলানা ওয়াহিদুল হক সুনামগঞ্জি, মুফতি ইয়াহিয়া রহমানি, হাফিক মাওলানা মো আনোয়ার হোসেন, হাফিজ মাওলানা মো. তোফায়েল আহমেদ, মাওলানা ইসলাম উদ্দিন নোমানী, মাওলানা মিসবাহ্ উদ্দিন, অভিভাবক সদস্য মোহাম্মদ শাহলম, খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম, জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জৈন্তাপুর শাখার সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী