সিলেটের জৈন্তাপুরে স্বপ্নত্থান নামক একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেসসহ পুরস্কারসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস এবং স্কুলের পক্ষ থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাজে পুরস্কার বিতরণ করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক মো. আজমল আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নত্থান এর সভাপতি মাহাবুবুর রহমান, অনলাইন গণমাধ্যম আজকের সিলেট ডট কম ও দৈনিক আলোকিত সিলেট পত্রিকার সংবাদকর্মী ইমাম উদ্দিন, সহকারী শিক্ষিকা নাজমা বেগম ও সান্ত্বনা সার্থী। এ সময় অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতুষ্য ডিখার, ললিতা পাত্রী, ফাতেমা বেগম, রিতা কর্মতার প্রমুখ।
অনুষ্ঠানে স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। এছাড়া স্কুলের পক্ষ থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে ১৪টি ১ম পুরুস্কার, উপজেলা পর্যায়ে ৩টি ১ম পুরুস্কার ও ৪টি ২য় পুরস্কার বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/আরআর




