সিলেটে জমি নিয়ে বি রো ধে প্রাণ গেল বৃদ্ধের
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সিলেটে জমি নিয়ে বি রো ধে প্রাণ গেল বৃদ্ধের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০৬:২৮:২৫ পূর্বাহ্ন

সিলেটে জমি নিয়ে বি রো ধে প্রাণ গেল বৃদ্ধের

ফাইল ছবি


সিলেটের দক্ষিণ সুরমায় জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে প্রাণ হারিয়েছেন মো. রুস্তম আলী (৭০) নামের এক বৃদ্ধ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হাজরাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী (৭০) দক্ষিণ সুরমার হাজরাই গ্রামের কুটু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল রুস্তম আলীর। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুর মারামারিতে গুরুতর আহত হন তিনি। আহত রুস্তম আলীকে  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী