গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত ১২ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬০ জন কোমল মতি শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি )  সকাল ১১টায় সদর ইউনিয়নের মধ্যস্থান ছাতারগ্রাম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ২৪০ জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস এবং ১২০ জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, ১২টি  বিদ্যালয়ের সর্বমোট ৩৬০ জন শিক্ষার্থীদের মধ্যে  একযোগে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এসব শিক্ষা উপকরণ  বিতরণ করা হয়।

জানা গেছে, সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র-ছাত্রী গরিব পরিবারের সন্তান। তাদের অভিভাবকরা দিন আনে, দিন খায়।আবার কেউ দিনমজুরী খেটে সংসার চালান। এরই মধ্যে তাদের সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে যেখানে হিমশিম খায়, সেখানে স্কুল ড্রেস কিনে দেওয়ার সামর্থ্যই বা কি করে হয়।

যে কারণে যে যার মতো করে স্কুলে কাপড় পড়ে যেত। আর এই বিষয়টি নজরে আসে সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের। তিনি বলেন,শিক্ষা দীক্ষা পিছিয়ে পড়া গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন। তার মধ্যে একটি সদর ইউনিয়ন।উপজেলার শিক্ষা খাতকে এগিয়ে নিতে ছাত্র-ছাত্রীদের ঝড়ে পড়া রোধে এবং কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতিতে উৎসাহিত করতে আমার এই উদ্যোগ। প্রতিটি শিশুই প্রত্যাশা করে তারা নতুন কাপড় পড়ে স্কুলে যাবে। কিন্তু আমার এলাকার অধিকাংশ শিক্ষার্থী গরিব হওয়ায় তা সম্ভব হয় না। তারা অধিকাংশই পুরনো কাপড় পরে স্কুলে আসে। আর এই দৃশ্যটি দেখেই মূলত আমি এ সিদ্ধান্ত নেই এবং বাস্তবায়ন করি।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে আমি এক যুগে ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করেছি,অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানগন এভাবে শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসলে আমার এই উদ্যোগ সফলতা পাবে। এ সময় দরিদ্র ছাত্র-ছাত্রীরা অপ্রত্যাশিতভাবে স্কুল ড্রেস পেয়ে দারুন উচ্ছ্বসিত হয়ে পড়ে। তাদের অনাবিল আনন্দে মুখরিত হয়ে ওঠে স্কুল চত্বর।  

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাগন ও উপকারভোগী শিক্ষার্থীরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী