সিলেটে রাতভর 'কমবাইন্ড টহল'
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

সিলেটে রাতভর 'কমবাইন্ড টহল'

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ১২:৫১:২৮ অপরাহ্ন

সিলেটে রাতভর 'কমবাইন্ড টহল'


দেশের চলমান পরিস্থিতির উন্নতি ঘটাতে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর টিলাগড় পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশকে যৌথ তল্লাশি অভিযান চালাতে দেখা গেছে।

যৌথ বাহিনী তৎপর হওয়ায় অনেকটা স্বস্তি ফিরেছে জনমনে। স্থানীয় অনেকে এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং তল্লাশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেছেন, সেনা সদস্যরা যানবাহন আটকে সুন্দরভাবে বৈধ কাগজপত্র দেখাতে বলছেন। কাগজপত্র সঠিক পেলে ছেড়ে দিচ্ছেন। আবার কোনো যানবাহন সন্দেহ হলে তল্লাশি করেছেন।  

মঙ্গলবার রাত ১২টার পর নগরীর টিলাগড়, আম্বরখানা, চৌহাট্টাসহ বিভিন্ন পয়েন্টে এবং বিমানবন্দর সড়কে মোটরসাইকেলসহ সব ধরনের গাড়ির কাগজপত্র এবং অবৈধ মালামাল বহন করা হচ্ছে কি না তা তল্লাশি করে দেখেছেন সেনা সদস্যরা।  

এর আগে বিকেলে এয়ারপোর্ট সড়কে চেকপোস্ট বসিয়ে যৌথ বাহিনী তল্লাশি কার্যক্রম চালায়। ওই সময় মাদকদ্রব্যসহ এক যুবককে হাতেনাতে আটক করে যৌথ বাহিনী।  

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কমবাইন্ড টহল চলবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরই ধারাবাহিকতায় সিলেটে শুরু হয়েছে যৌথ বাহিনীর কমবাইন্ড টহল।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী