ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পু*ড়িয়ে মহড়া
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পু*ড়িয়ে মহড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০২:৪১:০২ পূর্বাহ্ন

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পু*ড়িয়ে মহড়া


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এবিসি এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের সময় দুর্ঘটনার এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার উদ্বোধক ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া।

মহড়ায় বিমানবন্দরের নিজস্ব ফায়ার ট্রাক ছাড়াও ফায়ার সার্ভিস, বিমান, নৌ ও সেনাবাহিনীর ফায়ার ট্রাক, উদ্ধারকর্মীদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স অংশ নেয়।

বিমানবন্দর পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, দুর্ঘটনা মোকাবেলায় এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন। তাই বছরে একবার এমন মহড়ার আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট সংস্থা ও দায়িত্বপ্রাপ্তদের দক্ষতা এবং সমন্বয় বৃদ্ধি পায়, যা জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী