পাসকপের অধিকার ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

পাসকপের অধিকার ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ১১:০৭:৩৮ পূর্বাহ্ন

পাসকপের অধিকার ও  নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


সিলেট অঞ্চলের  নৃ-তাত্তিক জনগোষ্ঠীর সামাজিক, অথনৈতিক ও সংস্কৃতি অধিকার বিষয়ে সক্ষমতা বৃদ্ধির জন্য ‘অধিকার ও নেতৃত্ব’ বিষয়ক এক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ ( পাসকপ)-এর আয়োজনে ও মিজোরিও/কেজেটই-এর সহযোগিতায় দুইদনব্যাপি এ  প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।

বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার খুশনূর রুবাইয়েত।

খুশনূর রুবাইয়েত বলেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। এটি অর্জন করা সম্ভব সৎ শিক্ষা ও জ্ঞান লাভের মাধ্যমে। সমাজের ন্যায়, সাম্য প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এ জন্য প্রয়োজন সক্ষমতা অর্জন। আর সক্ষমতা অর্জনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ ( পাসকপ)-এর প্রধান নির্বাহী গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর লাবণী স্বার্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি অংশগ্রহনকারীদের মধ্যে সনদ ও প্রশিক্ষণ সামগ্রী তুলে দেন।

উক্ত প্রশিক্ষণে ফেসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন পাসকপ-এর প্রধান নির্বাহী গৌরাঙ্গ পাত্র, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ,কো-অর্ডিনেটর লাবণী স্বার্তী, প্রোগ্রাম ফেসিলিটেটর বিদুর পাত্র। উল্লেখ্য, সিলেট অঞ্চলের  নৃ-তাত্তিক জনগোষ্ঠীর ২৫ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী