নারীরা সবচেয়ে বেশি নি র্যা তি ত বরিশালে, কম সিলেটে!
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

নারীরা সবচেয়ে বেশি নি র্যা তি ত বরিশালে, কম সিলেটে!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ০৬:৫৭:১১ পূর্বাহ্ন

নারীরা সবচেয়ে বেশি নি র্যা তি ত বরিশালে, কম সিলেটে!

ছবি : সংগৃহীত


বরিশাল বিভাগের নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত। অন্যদিকে সবচেয়ে কম নির্যাতনের শিকার হয় সিলেটের নারীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশের সমন্বয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪-এর মূল তথ্যগুলো প্রকাশিত হয়। ২০১১ এবং ২০১৫ সালের জরিপের পরে তৃতীয়বারের মতো ২০২৪ সালে জরিপটি করা হয়।

বিবিএস জানায়, দেশে জীবনে একবার হলেও নির্যাতনের শিকার হয়েছেন ৭৫.৯ শতাংশ নারী। গ্রামে এর হার ৭৬ শতাংশ এবং শহরে ৭৫.৬ শতাংশ। তবে বিভাগওয়ারী বরিশালে নারী নির্যাতনের হার বেশি ৮১.৫ শতাংশ, সব থেকে কম সিলেটে ৭২.১ শতাংশ। বরিশালের পরেই দ্বিতীয় সর্বোচ্চ নারী নির্যাতনের হার বেশি খুলনায় ৮১.৫ শতাংশ। এ ছাড়া ঢাকায় ৭২.৯ শতাংশ, চট্টগ্রামে ৭৮.৫ শতাংশ, ময়মনসিংহে ৭৫.১ শতাংশ, রাজশাহীতে ৭৪.৫ শতাংশ ও রংপুরে ৭৪.১ শতাংশ নারী জীবনে একবার হলেও নির্যাতনের শিকার হয়েছেন।

জরিপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- সহিংসতার ঝুঁকির ক্ষেত্রে উল্লেখযোগ্য তারতম্য, যেমন- দুর্যোগপ্রবণ এলাকার নারীরা তাদের জীবদ্দশায় এবং বিগত ১২ মাসের মধ্যে, অ-দুর্যোগ-প্রবণ এলাকার নারীদের তুলনায় জীবনসঙ্গী বা স্বামীর দ্বারা বেশি মাত্রায় সহিংসতার সম্মুখীন হন। জীবনসঙ্গী বা স্বামী কর্তৃক সহিংসতার মাত্রা বেশি হলেও সহিংসতার শিকার নারীদের প্রায় ৬৪ শতাংশ তাদের সঙ্গে ঘটে যাওয়া সহিংসতার কথা কাউকে কখনো বলেননি।

আরও উল্লেখ করা হয়, পরিবারের সুনাম রক্ষা করার আকাঙ্ক্ষা, সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ এবং এ ধরনের সহিংসতা স্বাভাবিক বলে মনে করার প্রবণতাসহ বিভিন্ন কারণ থেকে মূলত এই নীরবতা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী