বিশ্বনাথের আরব শাহ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

বিশ্বনাথের আরব শাহ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ০৭:৩০:৩০ পূর্বাহ্ন

বিশ্বনাথের আরব শাহ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ছবি: নিজস্ব


বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের আরব শাহ ( র.) একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আলোচনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী)  দুপুরে একাডেমি হল রুমে একাডেমির প্রধান শিক্ষক ফেরদৌসুর রহমানের সঞ্চালনায় একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য এস এম রফিক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মহান মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারী) তাৎপর্য আলোচনা ও ছাত্র ছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক সাইফুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য পর্তুগাল প্রবাসী ইলিয়াস আলী, আবুল কালাম আজাদ অত্র একাডেমি প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজ সেবক হাফিজ আব্দুল করিম।

উপস্থিত ছিলেন অত্র একাডেমির সহকারী শিক্ষক নুরুল আমিন, সহকারী শিক্ষিকা আসমা বেগম, ফাতেহা বেগম, মরিয়ম বেগম, সুমিত্রা রুহি দাস, গীতা রানী নাথ, হাফছা বেগম সহ ছাত্র ছাত্রী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  এ সময় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী