বৈষম্যবি*রোধী ছাত্র-জনতার উপর হা ম লা: জৈন্তাপুর থেকে আ*সামী আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

বৈষম্যবি*রোধী ছাত্র-জনতার উপর হা ম লা: জৈন্তাপুর থেকে আ*সামী আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ০৮:১০:০৩ পূর্বাহ্ন

বৈষম্যবি*রোধী ছাত্র-জনতার উপর হা ম লা: জৈন্তাপুর থেকে আ*সামী আ ট ক

ছবি: নিজস্ব


গত জুলাই বিপ্লবে গোয়াইনঘাট উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলাকারী ওয়ারেন্টভূক্ত আব্দুস শহিদ নামে এক আসামীকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারী ) দুপুর ১২টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলা সদরের পূর্ব বাজার থেকে আটক করে। আটকৃত আব্দুস শহিদ উপজেলার নিজপাট ইউনিয়নের গৌরীশংকর গ্রামের আছানুল্লাহর ছেলে।  আব্দুস শহিদ ১নং নিজপাট ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি।

জানা যায়, গত ২০২৪ সালের ৫ আগষ্ট গোয়াইনঘাট উপজেলায় স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এ সময় মিছিলকারীদের উপর হামলা চালায় আওয়ামীলীগ নেতা-কর্মীসহ একদল দূস্কৃতিকারী। উক্ত  ঘটনায় আগষ্ট মাসে গোয়াইনঘাট থানায় দায়ের করা হয় একাধিক মামলা। এমনই একটি  মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুস শহিদ। 

এ দিকে আব্দুস শহীদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান আটকের পর তাকে গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী