মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ১১:৫৪:৪৯ পূর্বাহ্ন

মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ছবি : সংগৃহীত


পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেনের উদ্যোগে অসহায়, দরিদ্র, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত আড়াইশত মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমার কামালবাজারস্থ সইদপুর কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আব্দুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা জামায়েত নেতা ও সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ড ভ‍্যান মালিক সমিতির সহসভাপতি মোঃ সুহেল রানা, বিশেষ অতিথি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট ছালেহ আহমদ, সমাজসেবী মোঃ রিয়াজুল ইসলাম (রাজু), সইদপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী মোতাহের আলী, তাজপুর গ্রামের জামায়াত নেতা মোঃ ফয়সল আহমেদ ও হাজরাই গ্রামের আব্দুল হক প্রমুখ ।

খাদ্য সামগ্রী বিতরণে বক্তারা বলেন, মরহুম মনা উল্লা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র ও দুর্ভোগ নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই আলোকে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানের আগে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমরা অসহায় মানুষের কষ্ট খানিকটা কমাতে এবছর রমজান উপলক্ষে বিতরণ করা হয়েছে। বক্তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তাই সমাজে ভেদাভেদ ভুলে দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। পরিশেষে মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী