টানা দ্বিতীয়বার কমলো র্স্বণের দাম
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

টানা দ্বিতীয়বার কমলো র্স্বণের দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ১২:০৭:৩৭ অপরাহ্ন

টানা দ্বিতীয়বার কমলো র্স্বণের দাম

ছবি : সংগৃহীত


দেশের বাজারে টানা আট দফা বাড়ার পর এবার টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে এবার সর্বোচ্চ ২,৪০৩ টাকা কমিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে।

দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৫০,৯৬৭ টাকা। যা এতদিন ছিল ১ লাখ ৫৩,৩৭০ টাকা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫০,৯৬৭ টাকায়। প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৪৪,০৯৭ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ২৩,৫১০ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন–পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১,৫৮৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ৫৪,৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল স্বর্ণের দাম। এরপর গত ২৩ ফেব্রুয়ারি ভরিতে সর্বোচ্চ ১,১৫৫ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়।

সেই অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৫৩,৩৭০ টাকায়। প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৪৬,৩৯৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ২৫,৪৮১ টাকায়। এছাড়া সনাতন–পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩,৪০১ টাকায় বিক্রি হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী