টানা ১০ ঘন্টা বন্ধ থাকবে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

টানা ১০ ঘন্টা বন্ধ থাকবে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ১২:৫৯:৫৯ অপরাহ্ন

টানা ১০ ঘন্টা বন্ধ থাকবে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু

ছবি : সংগৃহীত


ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের জন্য সিলেট-ঢাকা মহাসড়কের  শেরপুর সেতু ১০ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। কুশিয়ারা নদীর ওপর অবস্থিত সেতুটিতে ওই সময় চলবে সংস্কার কাজ। সেতু বন্ধ থাকায় যাতায়াতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করেছে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ।

সওজ জানায়, আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টা থেকে পরদিন ১ মার্চ (শনিবার) সকাল ৯টা অবধি শেরপুর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হবে।

প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর ওপরে অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করা হবে। এ সময়ে সেতুর ওপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

এতে সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে। এই রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শেরপুর সেতু বন্ধ থাকাকালে ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহনকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহার করতে হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী