ছবি: নিজস্ব
সিলেটের জৈন্তাপুরে র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর মাদকবিরোধী অভিযানে ২৪ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যাক্তির নাম শাকিল আহমদ (২৩)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। তার বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘিলাতৈল এলাকায় অভিযান চালায় র্যাব।
ওদিন সন্ধ্যা ৭:০০ ঘটিকায় র্যাব -৯ এর উপ-পরিদর্শক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শাকিল আহমদের মালিকানাধীন বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ীর পাশে উত্তরকোনে গোয়ালঘর থেকে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা হতে একটি কার্টুন হতে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব। উদ্ধার হওয়া মদগুলো ভারতীয় অফিসার চয়েজ ব্লু (৩৭৫ মিলি) ব্রান্ডের।
এর আগে র্যাবের উপস্থিতি টের পেয়ে শাকিল আহমদ পালাবার চেষ্টা করলে তাকে দৌড়ে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে শুক্রবার জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের সহ তাকে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উদ্ধারকৃত মাদক সহ আসামিকে শুক্রবার পুলিশে হস্তান্তর করেছে র্যাব। শুক্রবার পুলিশ পাহারায় তাকে আদালত সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা / সুলতানা




