সিলেটে সে*নাবাহিনীর অ ভি যা নে চিনি মাল্টাসহ ৭ জন আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সিলেটে সে*নাবাহিনীর অ ভি যা নে চিনি মাল্টাসহ ৭ জন আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০৬:০০:৫৪ পূর্বাহ্ন

সিলেটে সে*নাবাহিনীর অ ভি যা নে চিনি মাল্টাসহ ৭ জন আ ট ক

ছবি: নিজস্ব


বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট (২৭ বীর ইউনিট)'র টহলটিমের অভিযানে ২ টি ট্রাক ভর্তি ১২০ বস্তা ভারতীয়  চিনি ও ৬৭ কার্টন ভারতীয় মাল্টা আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের দুই চালক সহ মোট ৭ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর টহলটিম। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে ২৭ বীর ইউনিটের দায়িত্বরত মেজর মাজহারুল ইসলাম নওশাদের নেতৃত্বে ভোরে সেনা টহল টিম হরিপুর ফতেহপুর সড়কের হাকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ পন্যবাহী ট্রাক দুটো আটক করে। এ সময় দুই ট্রাকের চালক সহ পন্যের সাথে থাকা পাঁচজন সহ মোট সাতজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পূর্ণা নগর গ্রামের আমির উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন (২৫), পুরাণগাও গ্রামের মনফর আলীর ছেলে আজীর উদ্দিন (৩৮), রামনগর গ্রামের রহমত আলির সেলিম উদ্দিন (৩২), ডৌবাড়ী গ্রামের মনির উদ্দিনের ছেলে আফসার উদ্দিন (২৫), চারহগ্রাম ডৌবাড়ী এলাকার আইয়ুব আলির ছেলে ছালেক আহমেদ (১৮), লেঙ্গুড়া গ্রামের আতাউর রহমানের ছেলে কামাল উদ্দিন  (৩০) ও লেঙ্গুড়া গ্রামের জৈন উদ্দিন ছেলে নাজিম উদ্দীন (৩০)। তাদের সকলের বাড়ী গোয়াইনঘাট উপজেলায়।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া মেজর মাজহারুল ইসলাম নওশাদ বলেন, সেনাবাহিনীর অভিযানে আটকের পর আটককৃত পন্য ট্রাক সহ সাতজনকে গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ সরকার। তিনি জানান  উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী