মাহে রমজান উপলক্ষে জৈন্তাপুরে খাদ্য সামগ্রী বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

মাহে রমজান উপলক্ষে জৈন্তাপুরে খাদ্য সামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০৮:০২:৪০ পূর্বাহ্ন

মাহে রমজান উপলক্ষে জৈন্তাপুরে খাদ্য সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসী মাহতাব আহমদ ও  রাসেল আহমেদ - সানোয়ার উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় দরিদ্র, দুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত ১ শত মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারী ) বিকালে জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামস্থ বাড়ীতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণে বক্তারা বলেন, মরহুম সাজিদ আলী  ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র ও দুর্ভোগ নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই আলোকে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানের আগে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে করে  অসহায় মানুষের কষ্ট খানিকটা লাঘব হবে।

বক্তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তাই সমাজে ভেদাভেদ ভুলে দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। পরিশেষে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশনের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

এর তদারককারী সমাজসেবী জামাল আহমদ জানান, গরীব দুস্থ , ও এতিম পরিবারের প্রত্যেককে  ৫ কেজি চাল, ১ কেজি তৈল, ২ কেজি আলু,১ কেজি ডাল,২ কেজি পিয়াজ, ছোলা, ১ কেজি খেজুর সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আব্দুল হক, মখলিছুর রহমান, মাস্টার হেলাল আহমেদ, প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী