পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে জৈন্তাপুরে জামায়াতের স্বাগত র‍্যালী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে জৈন্তাপুরে জামায়াতের স্বাগত র‍্যালী

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০৮:৩৭:৪৯ পূর্বাহ্ন

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে জৈন্তাপুরে জামায়াতের স্বাগত র‍্যালী

ছবি: নিজস্ব


আসন্ন পবিত্র মাহে রামাদ্বানকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজনে স্বাগত র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারী) বাদ আসর উপজেলা চুনাহাটি জামে মসজিদ প্রাঙ্গন থেকে স্বাগত র‍্যালীটি শুরু হয়। দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ ও রামাদ্বানের পবিত্রতা রক্ষার বার্তাকে সামনে রেখে স্বাগত র‍্যালীটি উপজেলার তামাবিল মহাসড়কের সদর পয়েন্ট হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলায় এসে শেষ হয়।

এ সময় ঐতিহাসিক বটতলায় র‍্যালী পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা সমাপনী বক্তব্য রাখা হয়। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল রফিক আহমেদের সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা  গোলাম কিবরিয়া।

এর আগে বিকেল ৩:০০ ঘটিকায় পবিত্র রামাদ্বানকে স্বাগত জানিয়ে জৈন্তাপুর উপজেলার প্রবেশদ্বার জৈন্তা গেইট থেকে সদর পর্যন্ত এক মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী উপজেলা জামায়াতের এই কার্যক্রমে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সাবেক আমির মাওলানা আনোয়ারুল আম্বিয়া, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, ৩ নং চারিকাঠা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল আহমেদ, ৪ নং দরবস্ত ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রিয়াজ আহমেদ, ৫ নং ফতেহপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর, ৬ নং চিকনাগোল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার তোফায়েল আহমেদ, ইসলামি ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আবদুল্লাহ আল মারুফ সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী