সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় দুটি গুদামে অভিযান চালিয়ে ১৭৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে সেনাবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশ ইনফেনট্রি রেজিমেন্ট (২৭ বীর ইউনিট) এর টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর বাজারে অভিযান চালায়। এসময় দুটি গুদামে তল্লাশি চালিয়ে একটি থেকে ৬৯ বস্তা ও অপর গুদাম থেকে ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
সেনাক্যাম্প সূত্রে আরও জানানো হয়, জব্দকৃত চিনিগুলো বিধি মোতাবেক জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




