সিলেটে দিন দুপুরে ট্রেনে ছি ন তা ই, জনতার হাতে আ ট ক ২
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সিলেটে দিন দুপুরে ট্রেনে ছি ন তা ই, জনতার হাতে আ ট ক ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ০৩:৫২:৩৫ পূর্বাহ্ন

সিলেটে দিন দুপুরে ট্রেনে ছি ন তা ই, জনতার হাতে আ ট ক ২

ফাইল ছবি


সিলেটে দিন দুপুরে ট্রেনের ভেতর ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি ছোরা জব্দ করা হয়।

আজ শনিবার (০১ মার্চ) দুপুর ১টার দিকে মোগলাবাবাজার রেলওয়ে স্টেশন এলাকায়  স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তাদের একজনের নাম আলাল ও ইমন। একজনের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে এবং আরেকজনের বাড়ি সিলেটে। তারা সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় এবং ক্বীন ব্রীজের পাশে ভাসমান অবস্থায় বসবাস করে আসছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে ওই দুই ছিনতাইকারী সিলেট থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা ট্রেনে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। তখন স্থানীয় লোকজন তাদেরকে হাতেনাতে আটক করে। 

এ ব্যাপারে মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর (এসআই) নুরুল ইসলাম বলেন, ওই দুই জন ট্রেনের ছিনতাই করেছিল। এ সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে। খবর পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি জানান, তাদেরকে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান  জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ২ ছিনতাইকারীকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী