সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নিজস্ব ভবনের নির্মাণ কাজের উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নিজস্ব ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ১০:১৭:০২ পূর্বাহ্ন

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নিজস্ব ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

ছবি : সংগৃহীত


সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন গতকাল ১ মার্চ শনিবার বিকালে নগরীর কুমারপাড়াস্থ ক্রয়কৃত ভূমিতে শুরু হয়েছে।

এসএমসিসিআই-এর নিজস্ব ক্রয়কৃত ভূমিতে মাটি কাঁটার মাধ্যমে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন এসএমসিসিআই এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী, পরিচালক জিয়াউল গণী আরিফীন, মাহবুবুর রহমান, অজয় ধর, মোঃ ফেরদৌস আলম, মোঃ জহির হোসেন, রাজীব ভৌমিক, মোহাম্মদ আব্দুল্লাহ, প্রাক্তন সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, প্রাক্তন পরিচালক আলীমুছ ছাদাত চৌধুরী, খলিলুর রহমান মাছুম, সদস্য তোফায়েল আহমদ লিমন, আব্দুল্লাহ-আল হারুন, এনামুল কুদ্দুছ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, জাকির আহমদ চৌধুরী, মোঃ খায়রুল ইসলাম, খোয়াজ রহিম সবুজ, সুব্রত ধর, আব্দুল আহাদ চৌধুরী, বিল্ডিং এর ডিজাইনার ইঞ্জিনিয়ার মোঃ মুখলেছুর রহমান প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নিজস্ব ভবন নির্মাণ কাজ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে মোনাজাত পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ রেজোয়ান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী