দেড় মাসের মধ্যেই হাসিনার মা ম লা র বিচার শুরু: সিলেটে চিফ প্রসিকিউটর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

দেড় মাসের মধ্যেই হাসিনার মা ম লা র বিচার শুরু: সিলেটে চিফ প্রসিকিউটর

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ১০:২৩:০০ পূর্বাহ্ন

দেড় মাসের মধ্যেই হাসিনার মা ম লা র বিচার শুরু: সিলেটে চিফ প্রসিকিউটর

ছবি: নিজস্ব


চলতি মাসেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা গুলোর তদন্ত প্রতিবেদন দাখিল এবং দেড় মাসের মধ্যেই বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

শনিবার সিলেটে পিটিআই এর মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

সিলেটে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আশাকরি চলতি মাসেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রধান প্রধান কয়েকজন আসামির বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদনগুলো আদালতে দাখিল করা হবে। যদি আনুষ্ঠানিক ভাবে আমরা তদন্ত প্রতিবেদনগুলো পেয়ে যাই তবে এক মাস বা দেড় মাসের মধ্যেই বিচার কাজের আনুষ্ঠানিক কর্যক্রম শুরু হবে। শুরু হয়ে গেলে পরে বুঝা যাবে কতোদিন লাগবে। বিচার কাজের অনেক বিষয়াদি রয়েছে। তবে আমাদের কর্যক্রম প্রতিদিনই চলবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ইন্টারপোলর মাধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, তা না হলে প্রত্যর্পন আইনের মাধ্যমে সরকার চেষ্টা করবে। দিনব্যাপী এ কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান , বিচার বিভাগ ও সিলেট বিভাগের পুলিশ এবং প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী