ওসমানীনগরে ডা কা ত ঢুকেছে বলে প্রবাসীর বাড়িতে হা ম লা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

ওসমানীনগরে ডা কা ত ঢুকেছে বলে প্রবাসীর বাড়িতে হা ম লা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ১০:৪৪:৫১ পূর্বাহ্ন

ওসমানীনগরে ডা কা ত ঢুকেছে বলে প্রবাসীর বাড়িতে হা ম লা

ছবি : সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি গ্রামে ডাকাত ঢুকেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষ প্রবাসীর বাড়িতে হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হকের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। এসময় ৪জন পুলিশ সদস্য মারধরের শিকার হয়েছেন।

জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের কালনীরচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম রাত ১১টার দিকে মাইকে ঘোষণা দেন গ্রামে ডাকাত ঢুকেছে। বিষয়টি জানা জানি হলে গ্রামের বাসিন্দা রুহেল মিয়া পুলিশের জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ কল দিয়ে জানালে পুলিশের এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টীম বিষয়টি জানার জন্য কালনীরচর গ্রামের প্রবাসী আব্দুল হকের বাড়িতে যান। এরপর রাত ১টার দিকে পুলিশ সদস্যরা আব্দুল হকের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলে জুনাইদ গংদের নেতৃত্বে একদল লোক তাদের উপর এলোপাতারি হামলা করে। এতে এসআই মুজিবুর রহমান সহ আরো ৩জন পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে ওসমানীনগর থানার আরো একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় প্রবাসী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। কালনীরচর গ্রামের প্রবাসী আব্দুল হক ও জুনাইদ গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।

গ্রামের বাসিন্দা রুহেল মিয়া বলেন, রাতে জুনাইদ গংদের নেতৃত্বে প্রবাসী আব্দুল হকের বাড়িতে হামলা করা হয়। আমি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসার পর তারা হামলার শিকার হন।

জুনাইদ আহমদ এর ব্যক্তিগত মোবাইল নাম্বারে বার বার কল করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ওসমানীনগর থানার এসআই মুজিবুর রহমান বলেন, কালনীরচরে ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ইমাম ঘোষণা দেন। আমরা বিষয়টি জানার জন্য গ্রামের  লন্ডনি আব্দুল হক সাহেবের বাড়ি যাই। তখন আব্দুল হকের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসামাত্রই একদল লোক আমাদের উপর এলাপাতারি হামলা করে মারধর করে।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, পুলিশ সদস্য এ্যাটাক হয়েছে। মামলার বিষয়টি পরে জানানো হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী